ঘরে থাকুন, সুস্থ থাকুন, আল্লাহকে স্মরণ করুন
_



দিন
ঘণ্টা
মিনিট
সেকেন্ড

      100 Class Academy

How to create simple Webpage With Drop down menu.



বিস্তারিত ও মূলকথা ;

হান্ড্রেড ক্লাস একাডেমীর ওয়েবসাইট নিয়ে ২য় আর্টিকেল, How to create simple webpage with dropdown menu using HTML and CSS (কিভাবে এইচটিএমএল ও সিএসএস দিয়ে মাল্টি মেনু / ড্রপডাউন মেনু ওয়েবপেইজ তৈরী করতে হয়) ।

আমরা আগের দিন শিখেছি কিভাবে ওয়েবপেজ বানাতে হয় । আজ আমরা এতে একটু নতুনত্ব আনলাম, অর্থাৎ ড্রপডাউন মেনু যুক্ত করলাম । যারা আগের আর্টিকেল পড়েছো, তাদের জন্য এটা সুবিধেজনক হবে । আর যারা পড়োনি, তারা পড়ে নিও । কোড আগের মতই আছে, একটু ভিন্ন ।

নিচে আমাদের সম্পুর্ন কোড দেওয়া আছে, তার আগে আমরা কোডগুলো একটু বিশ্লেষণ করবো । তাহলে শুরু করা যাক ।

  1. প্রথমত আমরা একটি কোড রাইটার নির্বাচন করবো, যেখানে আমরা এই কোডগুলি লিখতে পারবো । যদি তুমি কম্পিউটার / ল্যাপটপ ব্যাবহার করো, তাহলে ওপেন করো "Notepad/নোটপ্যাড" । যদি মোবাইল ব্যাবহার করো, তাহলে প্লে-স্টোরে গিয়ে ডাউনলোড করো "AnWriter Free" এবং ওপেন করো ।
  2. কোড লিখার আগে বলে রাখি, এইচটিএমএল এর কোনো কিছু যা দিয়ে অর্থাৎ যেই ট্যাগ দিয়ে শুরু হবে তা দিয়ে শেষ হবে । যেমন একটি ট্যাগ <body> শুরু হলে শেষও হবে <body> দিয়ে, তবে তার পুর্বে একটি "/" বসবে । অর্থাৎ </body> হবে ।
  3. এবার কোড লিখার পালা । প্রথমত আমরা লিখবো <!DOCTYPE html>, যা কিনা আমাদের ডকুমেন্ট কি ধরনের তা নির্দেশ করবে ।
  4. তারপর লিখবো <html> , যার মাধ্যমে আমাদের মুল কোড শুরু হবে ।
  5. <head> ট্যাগ হলো ওয়েবসাইট এর মুল অংশ । তারপর লিখবো <Title> My First Webpage </title>, এই টাইটেলের মাঝখানে যা লিখবো তা ব্রাউজারের টাইটেল বারে দেখানো হবে । তারপর </head> লিখে হেড ট্যাগ শেষ করবো ।
  6. <header> ট্যাগ হলো ওয়েবপেইজ এর হেডিং অংশ, অর্থাৎ লোগো, মেনু, সার্ভিস ইত্যাদির জন্য ব্যবহৃত হয় ।
  7. <div> ট্যাগ অর্থ হলো Division Tag. অর্থাৎ যেকোনো একটি ডিভিশন নির্দেশ করে । id=" " / class=" " হলো ওই ডিভিশনটাকে আলাদা করে নেওয়ার উপায় । যেমন একটি ওয়েবসাইটে অনেকগুলো ডিভিশন থাকতে পারে,তাই এদের মধ্য থেকে প্রতিটি ডিভিশনকে আলাদা করে নেওয়ার পন্থাই হলো আইডি অথবা ক্লাস । এই আইডি বা ক্লাশ এর " " এর মাঝখানে যা লিখবা তাই হবে তোমার ওই ক্লাশ এর নাম । যেমন : id="Gallery" / class="logo" ইত্যাদি ইত্যাদি ।
  8. <img> হলো ইমেজ বা ছবি প্রদর্শিনের ট্যাগ । src=" " হলো ছবির সোর্স / Source । এখানে " " এর মাঝখানে ছবির নাম ও তার ফরম্যাট (.jpg/.png/.jif.....) । এই ট্যাগের শেষ নেই । এদেরকে বলে এম্পটি (Empty Tag) ট্যাগ ।
  9. <ul> হলো আনঅর্ডার লিস্ট এবং <li> হলো লিস্ট এর বিষয়াবলী ।
  10. <h1> হলো হেডার 1, এটা h1 - h6 পর্যন্ত আছে । এটা লিখার সাইজ নির্ধারণ করে
  11. <button> হলো যেকোন ধরনের বাটন বানানোর কোড ।
  12. <footer> হলো ওয়েবসাইট এর নিচের অংশ, যেখানে কপিরাইট, নীতিমালা, সাইটম্যাপ ইত্যাদি উল্লেখ করা থাকে ।
  13. <p> হলো প্যারাগ্রাফ লিখার কোড । এর মাধ্যমে যেকোনো লিখা প্রদর্শন করা হয় ।
  14. সিএসএস নিয়ে একটু আলোচনা করি । যেকোনো class="---" কে ডিজাইন করতে সেই ক্লাস এর নামের পূর্বে (.) দিয়ে শুরু করতে হবে, আর কোনো id="---" কে ডিজাইন করতে তার পুর্বে (#) দিয়ে শুরু করতে হবে । যেমন (.active / .logo / .button) অথবা (#main / #pic / #button) ইত্যাদি ।
  15. সিএসএস নিয়ে বাকি কথা আমাদের সিএসএস পেইজে পাওয়া যাবে । কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে ।


যেভাবে শুরু করবে ;

  1. প্রথমত আমরা একটি কোড রাইটার নির্বাচন করবো, যেখানে আমরা এই কোডগুলি লিখতে পারবো । যদি তুমি কম্পিউটার / ল্যাপটপ ব্যাবহার করো, তাহলে ওপেন করো "Notepad/নোটপ্যাড" । যদি মোবাইল ব্যাবহার করো, তাহলে প্লে-স্টোরে গিয়ে ডাউনলোড করো "AnWriter Free" এবং ওপেন করো ।
  2. মোবাইল বা পিসির ফাইল ম্যানেজারে গিয়ে "My Html" নামে একটি ফাইল বানাবে ।
  3. তুমি যেই লোগোটি ব্যবহার করবে ও যেই ব্যাকগ্রাউন্ড ব্যাবহার করবে সেই ছবিগুলো রাখবে ।
  4. Notepad / AnWriter ওপেন করে কোডগুলো লিখবে ও সেভ করবে "My Html" নামের ফাইলে তোমার যেই নামে ইচ্ছা । পিসির জন্য Ctrl+S ও AnWriter এর জন্য ডানে উপরে থাকা "Save" চিহ্নতে ক্লিক করে সেভ করবে । অবশ্যই সেভ করার পূর্বে নামের পরে ".html" লিখবে । যেমনঃ My First Website.html / Animal.html / Fahim.html / Website.html ।
  5. ছবি প্রদর্শনের জন্য আমাদের দেওয়া ছবির নাম পরিবর্তন করে তোমার ছবির নাম ও ফরম্যাট লিখবে । যেমনঃ mylogo.png / background.jpg / Image.jpg / hero.png । ছবির ফরম্যাট জানার জন্য ছবিটি ওপেন করে ডিটেইলস এ গিয়ে দেখতে পারবে ।
  6. চাইলে তুমি সবগুলো কোড কপি করে নিয়ে লিখতে পারো ।
  7. অরেকটি বিষয় বলে রাখি, যারা মোবাইলে এই কোডগুলি দিয়ে ডিজাইন করবে, তারা কোড রাইটারে কোড রান করলে উপরে উল্লেখিত ছবির ন্যায় ফলাফল দেখবে না, অন্যরকম দেখাবে । কেবল ল্যাপটপ / পিসি / ট্যাব ব্যবহারকারী ছবির ন্যায় দেখতে পাবে । অর্থাৎ কোডগুলি ঠিকই থাকবে, কিন্তু মোবাইলের স্ক্রিন ছোট হওয়ার কারনে দেখা যাবে না । ছবির ন্যায় দেখতে চাইলে ফাইলটি সেভ করে ফাইল ম্যানেজারে গিয়ে ছবিটি ওপেন করার সময় "HTML Viewer"সেলেক্ট করতে হবে, তাহলে দেখতে পারবে ।


ক্রেডিট কোড

   
 <!-- Theme Name: Simple Website By 100 Class Academy 
 Theme URL: https://hclassacademy.blogspot.com /
 Author: Ibrahim Adorer
 Author URL: https://ibrahimadorer.blogspot.com /
 Thanks: I2RH & You -->

এইচটিএমএল কোড


<!--HTML CODE-->
 
<!DOCTYPE html>
<html>
<head>
<meta charset="utf-8">
<title> Simple Website by 100 Class Academy - Dropdown Navigation </title>
</head>
<body>

<img class="logo"  src="logo-2.png" width="100%" >

<div class="navigation">
<a href="#">FAQ</a>
<a href="#">Support</a>
<a href="#">Review</a>
<a href="#">About</a>
  
<div class="moremenu">
<button class="more">Services
<i class="fa fa-caret-down"></i>
</button>
<div class="moremenu-content">
<a href="#">HTML</a>
<a href="#">CSS</a>
<a href="#">PHP</a>
<a href="#">Java</a>
</div>
</div> 
</div>


<div class="hero-title" > 
<h1> 100 Class Academy </h1>
<button class="b1" > Enroll Now </button> <button class="b2" > Discover </button>
</div>


<footer>
<p class="copyright" >© 2020 - 100 Class Academy | All Rights Reserved  </p>
</footer>

</body>
</html>

সিএসএস কোড


 /* CSS CODE */
 

<style type="text/css">

body {
background-image:url("bg4.jpg");
background-size:cover;
background-position:center;
background-repeat:no-repeat;
}

.logo {
float:left;
width:200px;
margin-top:5px;
margin-left:15px;
height:auto;
}

.navigation a {
  float:right;
  font-size: 16px;
  color:white;
  margin-top:19px;
  border-radius:2px;
  padding: 10px 20px;
  text-decoration: none;
}

.moremenu {
  float: right;
}

.moremenu .more {
  font-size: 16px; 
  border: none;
  border-radius:2px;
  outline: none;
  color:white;
  padding: 10px 20px;
  background-color: inherit;
  font-family: inherit; 
  margin-top:18px;
}

.navigation a:hover, .moremenu:hover .more {
  background-color: #fdc900;
  color:black;
}

.moremenu-content {
  display: none;
  margin-top:0px;
  position: absolute;
  background-color: #f9f9f9;
  min-width: 140px;
  box-shadow: 0px 8px 16px 0px rgba(0,0,0,0.2);
  z-index: 1;
}

.moremenu-content a {
  float: none;
  color: black;
  padding: 12px 16px;
  text-decoration: none;
  display: block;
  margin-top:0px;
  text-align: left;
}

.moremenu-content a:hover {
  background-color: #ddd;
}

.moremenu:hover .moremenu-content {
  display: block;
}

.hero-title {
color:white;
top:50%;
position:absolute;
left:38%;
text-align:center;
transform:translate(-50%, -50%);
}

.b1 {
background:white;
border:none;
padding:10px 18px;
display:inline-block;
color:black;
}

.b2 {
background:transparent;
border:1px solid white;
padding:9px 18px;
display:inline-block;
color:white;
}

.copyright {
position:absolute;
top:100%;
bottom:0%;
color:white;
left:50%;
text-align:center;
transform:translate(-50%, -50%);
}

</style>



[ প্রশ্ন থাকলে কমেন্টে জানাও ]

সম্পূর্ণ ফাইলটি ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করো :



File Developed by : Md.Ibrahim
শেয়ার
Banner

100 Class Academy

তোমার মতামত জানাও:

0 comments: