ঘরে থাকুন, সুস্থ থাকুন, আল্লাহকে স্মরণ করুন
_



দিন
ঘণ্টা
মিনিট
সেকেন্ড

      100 Class Academy

আমাদের পরিচিতি

100 Class Academy

আমাদের পরিচিতি




100 Class Academy হলো একটি প্রযুক্তিনির্ভর শিক্ষামূলক ওয়েবসাইট যা কিনা সম্পূর্ণ বাংলা ভাষায় অতি সহজ ও সাবলীল ভাষায় তৈরী করা হয়েছে। এই সাইটটিতে রয়েছে ১৪ টি প্রোগ্রামিং কোর্সসহ মোট ৩০+ টি কোর্স, যা সকল বাংলা ভাষাভাষীদের জন্য উন্মুক্ত ও বিনামূল্যে শেখার সু ব্যাবস্থা করা হয়েছে। পাশাপাশি আরো অনেক ছোটোখাটো কোর্স করার ব্যাবস্থাও আছে। আমাদের এখানে প্রতিটি কোর্সের রয়েছে ৩ টি বিশেষত্ব / ৩ টি বিশেষ শাখা। জানা, শেখা, পরীক্ষা। এর মাধ্যমে প্রথমত বিষয়টি সম্পর্কে জানতে পারবে, তারপর শিখতে পারবে, এবং সর্বশেষ তার জানার উপর পরীক্ষা দিতে পারবে। এই সবই সকলের জন্য ফ্রী।

আবার কেউ ইচ্ছা করলেই তার মেধা অনুযায়ী তার পছন্দের কোর্সের উপর একটি পরীক্ষা দিয়ে সরকারী সার্টিফিকেট নিতে পারবে। এটাও ফ্রী। এমনকি সকলের মেধা যাচাই করার কথা চিন্তা করে আমরা রেখেছি "কুইজ খেলো" নামের একটি সাইট। যেখানে প্রতিটি বিষয়ের উপর যখন তখন ফ্রি কুইজ খেলতে পারবে, এমনকি নিজে কুইজ তৈরী করে বন্ধুদের সাথে চ্যালেঞ্জ এ খেলতে পারবে। আবার আমাদের সকল কোর্সের রয়েছে পিডিএফ বই, যা যে কেউ ডাউনলোড করে পড়তে পারবে।

বর্তমানে প্রযুক্তির অগ্রযাত্রার সাথে আমরা সকলের জন্য বিশেষভাবে নিয়ে এসেছি এক নতুন সেবা, "অনলাইন বিজনেস"। এই সেবার লক্ষ্য হচ্ছে যারা অনলাইনে বিজনেস করতে চায়, তাদেরকে আলাদা করে অনলাইন বিজনেস এর উপর প্রশিক্ষণ দেওয়া হয়। এমনকি তাদের জন্য অনলাইন বিজনেস এর সকল সহায়তা দেওয়া হয়। এর পাশাপাশি যদি কেউ তার প্রতিষ্ঠান বা কোম্পানির জন্য ওয়েবসাইট বানাতে চায়, আমরা তাদের সর্বোচ্চ সেবা দিয়ে থাকি। গ্রাফিক্স ডিজাইন,ভিডিও এডিটিং বা ডকুমেন্ট রেডি তো আছেই।

আইটি সেক্টরে তোমার মেধা রয়েছে ? কিন্তু সুযোগ ও সহায়তার অভাবে তা প্রকাশ করতে পারছো না ? চিন্তার কোনো কারন নেই। 100 Class Academy তোমার জন্য সেই সুযোগ করে দিয়েছে। প্রতিভাবানদের জন্য রয়েছে আমাদের একটি বিশেষ সেক্টর রয়েছে, যেখানে তারা নিজেদের একটি ফ্রি একাউন্ট খুলে তদের সকল মেধা সেখানে প্রকাশ করতে পারবে এবং সকলেই তার মেধার মাধ্যমে উপকৃত হতে পারবে।

আইসিটি, টেকনোলজি, ফটোগ্রাফি, ভিডিও এডিটিং সহ আইটির যেকোনো প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে ? কিন্তু কোনো সমাধান পাচ্ছো না ? তোমার জন্য আছে আমাদের আলাদা একটি ফোরাম । " ওপেন সোর্স অপিনিয়ন "। এখানে তুমি তোমার মনের প্রশ্ন সহজেই করতে পারবে আর ডেভেলপাররা দিবে তোমার প্রশ্নের উত্তর । এমনকি শুধুমাত্র ডেভেলপাররাই না, যে কেউ উত্তর দিতে পারবে । এভাবেই তুমি তোমার একটি প্রশ্নের উত্তরে পাবে হাজারটা উত্তর ।



এসবের বাহিরে 100 Class Academy এর রয়েছে আরো অনেক আকর্ষণীয় বৈশিষ্ট্য, যা একজনকে আইটি সেক্টরে দক্ষ ও অভিজ্ঞ করে তুলতে যথেষ্ট। বাংলা ভাষাভাষী সকলকে এই সাইটে বিনামূল্যে নিবন্ধন করার জন্য সাদরে আমন্ত্রণ জানাচ্ছি।


About Image of 100 Class Academy


ধন্যবাদান্তে : মোঃ ইব্রাহিম (প্রতিষ্ঠাতা)

সহযোগিতায় : রোহান, রাকিব, হাসিব ও তুমি


   অথবা   

শেয়ার
Banner

100 Class Academy

তোমার মতামত জানাও:

0 comments: