ঘরে থাকুন, সুস্থ থাকুন, আল্লাহকে স্মরণ করুন
_



দিন
ঘণ্টা
মিনিট
সেকেন্ড

      100 Class Academy

ওয়েবসাইট, ওয়েবপেইজ, ব্রাউজার ও নেটওয়ার্ক এর ইতিবৃত্ত

টপিকের মূলকথা

ওয়েবসাইট, ওয়েবপেজ, ওয়েভ, ব্রাউজার ও নেটওয়ার্ক / ডেটা - প্রত্যেকটি ভিন্ন ভিন্ন শব্দ। এর প্রত্যেকটির সাথে রয়েছে প্রত্যেকটির সম্পর্ক, কিন্তু এক বিষয় না। ওয়েবপেইজ হলো কোনো ওয়েবসাইটের একটি পেইজ বা পাতা মাত্র। ওয়েবসাইট হলো এক বা একাধিক ওয়েবপেজ নিয়ে গঠিত একটি বিষয়। ওয়েভ মানে যার হলো তরঙ্গ, অর্থাৎ যেই তরঙ্গ দিয়ে ওয়েবসাইটে যাওয়া যায়। আর ব্রাউজার হলো ওই ওয়েবসাইটে যাওয়ার মাধ্যম / বাহন। আর নেটওয়ার্ক / ডেটা হলো কোনো একটি ব্রাউজারে বা ইন্টারনেটের কোনো সেক্টরে যেতে সহায়ক।

যেমন ধরো আমি আজকে "পাঠক সমাবেশে" গিয়ে "প্যারাডক্সিকাল সাজিদ" নামক বইটি পড়তে চাই। আর আমার বাসা হলো জিগাতলায়। এখন আমি একটি গাড়ি ভাড়া করে শাহাবাগের উদ্দেশ্যে রওয়ানা হলাম। এখানে গাড়িটি হলো ব্রাউজার, গাড়ির তেল / পেট্রোল হলো নেটওয়ার্ক / ডেটা, জিগাতলা থেকে শাহাবাগের রাস্তাটি হলো ওয়েভ, প্যারাডক্সিকাল সাজিদ বইটি হলো ওয়েবসাইট, আর বইয়ের পৃষ্ঠাগুলো হলো ওয়েবপেজ। আর এই সবকিছু মিলিয়েই হলো ইন্টারনেট জগত। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো।

বিস্তারিত ও ব্যাখ্যা

এবার প্রতিটি বিষয় আলাদা করে বাস্তব উদাহরণ দেই।

১. আমরা যেই ওয়াইফাই / মোবাইল ডেটা ব্যাবহার করি, সেটা হলো ওই গাড়ির তেল বা পেট্রোলের মতো। এটা আমাদেরকে আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌছাতে সাহায্য করে। যখন ডেটা বা ওয়াইফাই বা এমবি না থাকে, তখন আমরা ফেসবুক, ইউটিউব, ব্রাউজার, জুম ব্যাবহার করতে পারি না। অর্থাৎ গাড়ি আছে কিন্তু তেল নাই এমন অবস্থা।

অনেকে বলে ডেটা বা ওয়াইফাই ছাড়াও ইন্টারনেট ব্যাবহার করা যায়। হ্যা, বিষয়টা সত্য। ইন্টারনেট ডট অর্গানাইজেশন (Internet.org), মাইক্রোসফট ও ফেসবুক কোম্পানি মিলে তৈরি করেছে "ফ্রি ব্যসিকস (www.0.freebasics.com )" নামের একটি সেবা। যেখানে গ্রাহকরা মোবাইলে টাকা, এমবি, ওয়াইফাই বা অন্যান্য ডেটা না থাকলেও সীমিত পরিসরে ইন্টারনেট ব্যবহার করতে পারবে। এটা কিভাবে ব্যবহার করতে হয় তা নিয়ে আরেকদিন কথা বলবো।

২. আমাদের প্রত্যেকের মোবাইলেই গুগল ক্রোম ( Chrome ) নামের একটি জিনিস আছে। এটা হলো ব্রাউজার, অর্থাৎ সেই গাড়ির মতো। এখানে ঢুকে আমরা যেকোনো জায়গায় যেতে পারি। যেমন ফেসবুক, ইউটিউব, টুইটার, পিন্টারেস্ট, সরকারী ওয়েবসাইট ইত্যাদি। এখানে ঢুকে আমরা কোনো কিছু / তথ্য খুজতেও পারি। আর এই খোঁজার কাজটি করে থাকে সার্চ ইঞ্জিন।
বিখ্যাত কয়েকটি সার্চ ইঞ্জিন হলো; গুগল, বিং, ইয়াহু, উইকিপিডিয়া, এলেক্সা, বাইডু, এমএসএন ইত্যাদি। আর কয়েকটি বিখ্যাত ব্রাউজার হলো; গুগল ক্রোম, অপেরা মিনি, ইউসি ব্রাউজার, সাফারি, ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স ইত্যাদি।

৩. বাংলাদেশ সরকারের শিক্ষা মন্রণালয়ের একটি ওয়েবসাইট আছে (www.educationboard.gov.bd), যেখানে দেশের শিক্ষা ব্যবস্থার সকল তথ্য দেওয়া থাকে, যেমন; রেজাল্ট, পরিষেবা, শিক্ষক নিবন্ধন, কলেজ তথ্য, বৃত্তি তথ্য ইত্যাদি।
এয়ারটেল কোম্পানির একটি ওয়েবসাইট আছে (www.bd.airtel.com/en), যেখানে তারা গ্রাহকদের নানা রকম তথ্য দিয়ে থাকে, যেমন; ইন্টারনেট অফার, সিম রেজিস্ট্রেশন, ব্যালেন্স ট্রান্সফার, মেম্বারশীপ ইত্যাদি।
উপরে উল্লেখিত বিষয়গুলি হলো ওয়েবসাইট এর উদাহরন, অর্থাৎ প্যারাডক্সিকাল সাজিদ। আর এই ওয়েবসাইটে যেতে আমাদের লাগবে ওয়াইফাই / মোবাইল ডেটা / এমবি + ব্রাউজার + মোবাইল / কম্পিউটার / অন্যান্য ডিভাইস।

৪. সর্বশেষ বিষয়টি হলো ওয়েবপেইজ।
প্যারাডক্সিকাল সাজিদ বইটির প্রথম পাতায় রয়েছে বইয়ের নাম, তারপরের পাতায় রয়েছে সাল দাম ঠিকানা, পরের পাতায় লেখকের কথা, পরে গল্পের পাতা।
শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে রেজাল্ট নামে একটি পাতা আছে, নিবন্ধন, আর্কাইভ, ইত্যাদি নামে বিভিন্ন পাতা আছে। এই সকল পাতাই হলো ওয়েবপেজ। অর্থাৎ এক বা একাধিক ওয়েবপেজ নিয়ে গঠিত বিষয়কেই ওয়েবসাইট বলে। এক পাতাবিশিষ্ট ওয়েবসাইটও আছে। আর এই ওয়েবপেইজে যেতেও ওয়েবসাইট এর মতো আমাদের লাগবে ওয়াইফাই / মোবাইল ডেটা / এমবি + ব্রাউজার + মোবাইল / কম্পিউটার / অন্যান্য ডিভাইস।

৫. সর্বশেষ, ওয়েবসাইট, ওয়েবপেজ, এপস, ওয়েব - এই সব মিলেই হলো ইন্টারনেট জগত। অর্থাৎ সবাই ইন্টারনেটের আওতায়।

সর্বশেষ কথা

সুতরাং আশা করা যায় এই বিষয়গুলো সকলেই ভালো করে বুঝেছো আর আমিও বোঝাতে সক্ষম হয়েছি। আমাদের দেশে এমন অনেক মানুষ আছে, যারা অনেকদূর পর্যন্ত পড়ালেখা করেও ওয়েবসাইট কি আর ইন্টারনেট কি তা সম্পর্কে অবগত নয়। অবগত হবেই বা কি করে, তারা তো আর তোমার মতো 100 Class Academy এর সাথে যুক্ত না। এক্ষেত্রে তোমাদের ভাগ্য ভালো যে, তোমরা আমার কল্যানে এর সাথে যুক্ত হতে পেরেছো।

আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি এবং আগামী ক্লাসে তোমাদের সামনে অন্যান্য টপিক নিয়ে হাজির হবো। মনে রাখবে, 100 Class Academy তে সবকিছুই শেখা হবে আপন ভাষায় এবং মাত্র ১০০ টি ক্লাসেই।

কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানাবে।

Doc Written by : Md. Ibrahim

শেয়ার
Banner

100 Class Academy

তোমার মতামত জানাও:

0 comments: